সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৫ কোটি ৩১ লাখ টাকার আইস ও ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার

টেকনাফে ৫ কোটি ৩১ লাখ টাকার আইস ও ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফের নাফনদী থেকে ৫ কোটি ৩১ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৫০ কেজি সুতার জাল ও ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি নৌকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ভোরে নাফনদীর জালিয়ার দ্বীপ ও হোয়াইক্যং এলাকা এ অভিযান চালানো হয় বলে বিজিবি’র টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে জালিয়ারদ্বীপ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহল পরিচালনার সময় দুইজন চোরাকারবারীকে একটি নৌকা যোগে নাফ নদী পার হয়ে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে টহলদল দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। নৌকাটিকে আটক করে তল্লাশী চালানো হলে ৫ কোটি ২৮ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ কেজি সুতার জাল পাওয়া যায়।

অপরদিকে, হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল নাফ নদী পার হয়ে কারিঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১৪ লাখ টাকার ১৪৩ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবির অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM