সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ‘ইসলাম গ্রুপ’র দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক, দেশিয় তৈরী আগ্নোয়াস্ত্র উদ্ধার

টেকনাফে ‘ইসলাম গ্রুপ’র দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক, দেশিয় তৈরী আগ্নোয়াস্ত্র উদ্ধার

মোহাম্মদ জুবাইর।।

টেকনাফে দেশিয় তৈরী আগ্নোয়াস্ত্র ও ধারালো দা সহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন); যারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় ‘ইসলাম গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে জানিয়েছে এপিবিএন।

আটকরা হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মো. জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোহান (২৪) এবং একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নূর (৩৭)।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ অভিযান চালায় বলে জানান ১৬ এপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অস্ত্রধারী কতিপয় লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের হেফাজত থেকে দেশিয় তৈরী একটি বন্দুক. একটি রাবার বুলেটের খোসা ও একটি রামদা পাওয়া যায়।

এপিবিএন এর কর্মকর্তা বলেন, আটকরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী বাহিনী ‘ইসলাম গ্রুপ’র সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদকপাচার ও হত্যাসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM