সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার আইনজীবী সমিতির ২ সদস্যের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

কক্সবাজার আইনজীবী সমিতির ২ সদস্যের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

 

এহসান কুতুবী।।

এডভোকেট আবুল কালাম আজাদ-২ ও এডভোকেট মোহাম্মদ বখতিয়ারের মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে ‘ফুলকোর্ট রেভারেন্স’ অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এডভোকেটগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এবং ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন। পরবর্তীতে মৃত্যুবরণকারী মরহুম সদস্যদ্বয়ের স্মরণে গভীর শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত
করা হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ারের সঞ্চালনায় ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠানে মরহুম ২ এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

এদিকে, ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিনের সভাপতিত্বে শোকসভা আরম্ভ হয়।

জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে
সকাল ১১ টায় মরহুম ২ এডভোকেটের স্মরণে শোকসভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

সভায় স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন- এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, এডভোকেট মোঃ খোরশেদ আলম, এডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, এডভোকেট একরামুল হুদা, এডভোকেট মোহাম্মদ কাসেম আলী, এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী, এডভোকেট মাহাবুবুল আলম টিপু, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, এডভোকেট মোহাম্মদ সুলতানুল আলম, এডভোকেট ফরিদুল আলম (পিপি), এডভোকেট জিয়াউদ্দিন আহমদ, মরহুম এডভোকেট আবুল কালাম আজাদ-২ এর পরিবারের পক্ষে তাঁর পুত্র এডভোকেট ইমরান আজাদ ও মরহুম এডভোকেট মোহাম্মদ বখতিয়ার এর পরিবারের পক্ষে তাঁর ছোট ভাই এডভোকেট মোহাম্মদ তারেক এবং সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী প্রমুখ। এই শোকসভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা নুরুল হক।

উল্লেখ্য যে, এডভোকেট আবুল কালাম আজাদ-২ বিগত ২০২১ সালের ২২ ডিসেম্বর; বুধবার ভোর ৬.৩০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক‍্যজনিত কারণে ইন্তেকাল করেন। একইদিন বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের জানাজা শেষে কক্সবাজার কেন্দ্রীয় বড় কবরস্থানে তাঁকে দাফন করা হয় এবং এডভোকেট মোহাম্মদ বখতিয়ার গত ১৩ মার্চ দিবাগত রাত ২ ঘটিকায় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬১ বৎসর বয়সে ইন্তেকাল করেন। এইদিন বাদ যোহর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে বাহারছড়া পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM