সোমবার, ০১ Jun ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ভোটার রোধে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভা 

রোহিঙ্গা ভোটার রোধে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভা 

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্তোরায় উক্ত সভা অনুষ্টিত হয়।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পাড়া-মহল্লা এবং সমাজ কমিটি থেকে আসা প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে রোহিঙ্গা বের হয়ে যাচ্ছে। তারা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। এছাড়া, সম্প্রতি হালনাগাদ ভোটার কার্যক্রমে অনেক এনআইডিধারী পুরাতন রোহিঙ্গার ছেলেমেয়ে অবাধে ভোটার হয়ে বাংলাদেশী নাগরিক হয়ে হচ্ছে।

এদিকে, অনেক নতুন রোহিঙ্গা নাম পরিচয় গোপন করে কিছু ভুয়া-কাগজ পত্র তৈরি করে এবং কিছু অসাধু জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সহায়তায় ভোটার তালিকায় নাম উঠানোর অপতৎপরতা চালাচ্ছে। তাই দ্রুত এসব বিষয়ে সরকারের আরো সতর্কতার সাথে নজর রাখার দাবী জানান। একই সাথে কোন রোহিঙ্গা যাতে ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩০ মে সকাল ১০ পৌরসভা কার্যালয়ের সামনে পুরাতন রোহিঙ্গাদের ইউনিয়ন ভিত্তিক তালিকা তৈরি করে তাদের জাতীয় পরিচয়পত্র বাতিল করা সহ নতুন রোহিঙ্গা রোহিঙ্গাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার অপতৎপরতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন এবং ১ জুন প্রধান নির্বাচন কমিশনের কাছে স্বারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন, বৈদ্যঘোনা সমাজ কমিটির সভাপতি মো: শরিফুল ইসলাম, পাহাড়তলী ইসলামপুর সমাজ কমিটির মো: আবদুল হক, নুনিয়াছড়ার সমাজ কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, বিজিবি ক্যাম্প সিকদারপাড়ার সমাজসেবক মো: ফেরদৌস চৌধুরী, শিক্ষক নেতা এম.জাবের, রুমালিয়ার ছড়ার আরিফুল্লাহ নুরী, টেকপাড়া সমাজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম আনু, বদিউল আলম, টেকপাড়া সোসাইটির জাবেদ উল্লাহ মিয়া, টেকপাড়ার মো.শাহ আলম, দক্ষিণ হাজী পাড়ার খোরশেদ আলম, বশির আহমদ, সাংবাদিক নেজাম উদ্দিন, ফুলবাগ সড়কের মোহাম্মদ ইলিয়াছ, টেকপাড়া হাঙ্গরপাড়ার শামসুল ইসলাম ইয়াসির, বাংলাবাজার এলাকার সমাজ সেবক ও সাংবাদিক শাহী কামরান, বায়তুশশরফ এলাকায় সমাজসেবক ও সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক মো.শাহাদত হোছাইন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM