সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৩ প্যাথলজিকে অর্থদণ্ড, অন্য ৩টি সীলগালা

টেকনাফে ৩ প্যাথলজিকে অর্থদণ্ড, অন্য ৩টি সীলগালা

 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অনিয়ম ও অসঙ্গতির কারনে একটি হাসপাতালসহ দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং দুটি ল্যাবসহ একটি ভূয়া পল্লী চিকিৎসক কোর্স প্র‍তিষ্টানকে সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ও পৌর শহরে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

তিনি জানান, টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইটে নাফ মেরিন সিটি হসপিটাল ও নাফ সীমান্ত প্যাথলজি এবং হ্নীলা ইউনিয়নের মৌছনী সীমান্ত ল্যাবকে অব্যবস্থাপনা ও লোকবল সংকটের দ্বায়ে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেরিন সিটি হাসপাতালকে অনুমোদন সংক্রান্ত কাগজ পত্র ও লোকবল সংকট নিরসনে ২ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।

অপরদিকে, টেকনাফ হাসপাতাল গেইটে নাফ ভিউ প্যাথলজি ও অনুমোদন বিহীন নাম সর্বস্ব একটি এলএমএফ কোর্স প্রতিষ্টানসহ হ্নীলা ইউনিয়নের লেদা হেলথ কেয়ার ডায়াগনেস্টিক সেন্টার নামের অনুমোদন বিহীন তিনটি প্রতিষ্টানকে সীলগালা করে দেয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, সময় সল্পতা ও লোকবল সংকটের কারনে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছেনা। স্বাস্থ্য সেবার নামে ধান্ধাবাজি বন্ধ করতে এই অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, ইউএনও’র প্রধান সহকারী কাজল কান্তি দাশ, স্যানেটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানা পুলিশের একটি টিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM