সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের পরিচিত ইয়াবা ব্যবসায়ী আবদুল মান্নানকে (৫৭) আটক করেছে পুলিশ। এসময় তার কাছে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক আবদুল মান্নান কক্সবাজার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া আশুঘোনা এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।
মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় শহর পুলিশ ফাঁডির এস আই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, আবদুল মান্নান দীর্ঘ দিন ধরে এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। শহর পুলিশ ফাঁড়িকে মাসোহারা দিয়ে ইয়াবা ব্যবসা করছে বলে সে এলাকায বলে বেড়ায়। এ বিষয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলেও এতদিন কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। সর্বশেষ ৩১ মে তাকে আটক করা হয়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, রাত পৌনে ১০ টার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম পৌরসভার ৭নং ওয়ার্ডের আশুরঘোনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নবী হোসেনের বাড়ির সামনে হতে আব্দুল মান্নান (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২শ ৮পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল এবং মাদক বিক্রির ১৫৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে, আবদুল মান্নানের সহযোগী তার ছেলে এমরান এবং শালা মনজুরকে আটক করতে এলাকাবাসী দাবী জানান। তাদের আটক করলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে জানান স্থানীয়রা।
Leave a Reply