মুহাম্মদ জুবাইর।।
টেকনাফ উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক হাসপাতাল ও ক্লিনিক সমূহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী।
মঙ্গলবার (৩১মে) দুপুরে টেকনাফ পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে কেয়ার ল্যাবকে ৫০ হাজার ও ল্যাব মেডিকাকে ১ লক্ষ টাকা করে জরিমানা এবং টেকনাফ প্যাথলজী সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে।
এছাড়া, লাইফ কেয়ার এর অস্তিত্ব ( নাম ঠিকানা বিহীন) না থাকায় মৌখিকভাবে সীল-গালা করা হয়েছে এবং ড্রিম কেয়ার প্যাথোলজি ও ল্যাব মেডিকাকে সতর্ক করা হয়।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, টেকনাফ মডেল থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেনসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান, ইতোমধ্যে টেকনাফের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠা মোট ৭ টি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ডেলিভারি সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা।
Leave a Reply