সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সাগরের চ্যানেল থেকে অভিযান চালিয়ে ১০টি অবৈধ বেহুন্দি জাল ও ১ মণ ইলিশ মাছ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। একইসাথে ৭টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। প্রত্যেক ট্রলারকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দরবার জেটি ঘাটে জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কোস্ট গার্ডের (পিও)
শহীদুল ইসলাম , ইলিশ সম্পদ উন্নয়নক্ষেত্র সহকারী মোঃ এরফান উদ্দীন, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, বড়ঘোপ ইউনিয়নের লিফ মহিউদ্দিন কুতুবীসহ কোস্টগার্ডের একটি দল।
Leave a Reply