সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সিএনটি ডেস্ক।।
রাজধানী থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply