সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে স্থানীয় অপহৃত যুবক মো. উমর ফারুককে (২৪) উদ্ধার করা হয়েছে।
তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ’র ছেলে।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় টেকনাফ হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের পাশের পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গত ৫ জুন (রবিবার) টেকনাফের শাহপরীর দ্বীপের স্থানীয় যুবক মো. উমর ফারুককে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের আই-ব্লক থেকে ক্যাম্পের কিছু রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে।
এপিবিএন-এর অভিযানিক তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা হতে উমর ফারুককে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত আই-ব্লকের নুর হোসেনের ছেলে নুর বশর (২০) ও খাইরুল আমিনকে (১৬) আটক করা হয়।
তিনি আরো জানান, ভিকটিম ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply