সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ইয়াবাসহ একজন গ্রেফতার

কক্সবাজারে ইয়াবাসহ একজন গ্রেফতার

ইব্রাহিম খলিল।।
কক্সবাজার সদর লিংক রোডে অভিযানে ৭ হাজার ৫শত পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
আটক মোঃ আবুল কালাম (২২) রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা এলাকার আহমদুর রহমানের ছেলে।
৭ জুন রাত সাড়ে ৭টায় সদরের ঝিলংজা ইউপিস্থ লিংক রোড সিকদার টাওয়ারের ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‌্যাব-১৫ কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ লিংক রোড সিকদার টাওয়ারের ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আবুল কালাম (২২) পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ৭ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করে ছিলেন মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM