সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফে ইয়াবাসহ আটক ১

 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. ফাইসাল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবক হলেন হোয়াইক্যং ৩নং ওয়ার্ডের উনছিপ্রাং লম্বাবিল দক্ষিণ ঘোনা পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. ফাইসাল (২২)।

মঙ্গলবার রাতে টেকনাফ হোয়াইক্যং বাজার এলাকার ঝিনুক হোটেলের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা অধীনস্থ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) যায়েদ হাসানের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় আটক আসামিদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM