সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় মাদক কারবারিদের হামলায় থানার ওসি আহত

পেকুয়ায় মাদক কারবারিদের হামলায় থানার ওসি আহত

 

মুহাম্মদ গিয়াস উদ্দিন।।

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের উপর দা-চুরি ও দেশীয় অস্ত্রশন্ত্র নিয়ে হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক কারবারিরা। হামলায় পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়েছে। আহত ওসিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনাটি ঘটে।

পেকুয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ জানতে পারে যে, পেকুয়া উপকূলের মাদক সম্রাট শাহ আলমসহ আরো কয়েকজন উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর গ্রামে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ওসি কানন সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে মাদক ব্যবসায়ীদের আটক করতে গেলে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা শুরু করে। হামলায় পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার গুরুতর আহত হয়।

এদিকে পুলিশের উপর হামলার খবর পেয়ে পেকুয়া থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওসি কানন সরকারকে উদ্ধার করে প্রথমে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসিকে রাত ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি কাননের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

পেকুয়া থানার ওসির উপর হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: তৌফিকুল আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, মাদক কারবারীদের আটক করতে গেলে ওসির উপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলেও জানালেন।

পেকুয়া থানার ওসি মো: ফরহাদ আলী জানান, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM