সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে র‌্যাব-১৫’র অভিযান, ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

টেকনাফে র‌্যাব-১৫’র অভিযান, ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজার এলাকায় র‌্যাব-১৫ এর অভিযান চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার করেছে।

আটক আবু সৈয়দ (২৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার নুরুল কবীরের ছেলে।

পলাতক আসামীরা হলেন, ফুলেরডেইল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে সোনা মিয়া (৩২) ও মায়ানমার কাঁচার বিল এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিক প্রকাশ বারমাইয়া রফিক (৩৫)।

৯ জুন রাত ৩ টায় টেকনাফের হ্নীলা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ হ্নীলা বাজার সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল ৯ জুন রাত ০৩.১০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল আবু সৈয়দ (২৫)কে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্ত এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

এদিকে, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM