সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, টেকনাফে একজনকে ১ মাসের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, টেকনাফে একজনকে ১ মাসের কারাদন্ড

 

মোহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ উপকূলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

কারাদণ্ড প্রাপ্ত আসামি কামাল হোসেন (৩৩) টেকনাফ উত্তর লম্বরী এলাকার নাকিব হোসেনের ছেলে।

৮ জুন বেলা ১ টায় টেকনাফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সহযোগীতায় টেকনাফ উপকূলে মোবাইল কোর্ট পরিচালনা করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎসসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই দেশের সমুদ্রসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে গোপনে সমুদ্রে মাছ ধরা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৫,
৮ জুন বেলা ১টায় টেকনাফের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সহযোগীতায় টেকনাফ সমুদ্র উপকূলে মোবাইল কোর্ট পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দন্ডবিধি ১৮৬ এর ১৮৮ ধারা মোতাবেক কামাল হোসেন (৩৩) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশত জরিমানা প্রদান করেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM