নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি থেকে এক অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
৮ জুন সাড়ে ৯ টায় দক্ষিণ মিঠাছড়ি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ জানায়, র্যাব এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এতে অপহরণ মামলার আসামী মোঃ বশির আহমদ (৩১), পিতা-শামসুল আলম, সাং-ঘাটপাড়া, ১নং ওয়ার্ড, মিঠাছড়ি, থানা- রামু, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং ৩৪/২৪৪, পেনাল কোড ১৮৬০ এর ৩৬৫/৩৮৫/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply