সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় বিক্রয় প্রতিনিধিকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল যুবক

চকরিয়ায় বিক্রয় প্রতিনিধিকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল যুবক

মোহাম্মদ ইলিয়াছ।।
চকরিয়ায় জাবেদ গ্রুপ নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মাহমুদুল হককে (২৭) ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ল এক যুবক।
আটক মুবিন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান গ্রামের মো.জকরিয়ার ছেলে।
গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত যুবককে আদালতের পাঠানো হয়।
ভুক্তভোগী চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার চিববাড়ী ইউনিয়নের বজল আহমদের ছেলেকে মাহমুদুল হককে গ্রেপ্তারকৃত আসামি ও তাঁর সহযোগীরা তাঁর ব্যাগে ইয়াবা ডুকিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেন। এসময় ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মুবিন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আব্দুল মুবিনকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মামলার অন্য আসামীরা হলেন, হাজিয়ান গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জুবায়ের (৩৫), একই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মো. নিশাত (২২) ও এনামুল হকের ছেলে মো. রাকিব (১৯)। মামলায় আরো দুজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মাহমুদুল হক হাজিয়ান গ্রামে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি ব্যাটারীচালিত টমটমযোগে ওই বাড়ি থেকে চিরিংগা পৌর শহরের ভাড়া বাসায় ফিরছিল। পথিমধ্য আব্দুল মুবিন, মো. জুবায়ের, মো. নিশাত ও মো. রাকিব গতিরোধ করে মাহমুদুল হকের সঙ্গে থাকা ব্যাগে ছিনিয়ে নেন।
মাহমুদুল হক বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাজী নুর মোহাম্মদকে অবগত করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে ব্যাগে ৪০টি ইয়াবা ট্যাবলেট ব্যাগটি ফেরত দেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রাত ১টার দিকে আব্দুল মুবিনকে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের ধরতে পুলিশ কাজ করছেন। পুলিশ দীর্ঘদিন এ গ্যাং খুঁজছিল। অপরাধীরা যত কৌশলী হোক কেউই পার পাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM