ইব্রাহিম খলিল।।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ইজিবাইক চালক খুন হয়েছে।
নিহত রমজান আলী (২৩) পিএমখালী ইউনিয়নের ঘাটকুলিয়াপাড়ার নুরুল ইসলামের পুত্র।
শুক্রবার (১০ জুন) ভোর ৫ টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৫ টার দিকে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে মিনি টমটম চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে দুষ্কৃতকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা জনান, নিহত রমজান আলীর পেটে ও পিটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, পুলিশের হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে এক ব্যক্তি পিএমখালীতে সড়ক দুর্ঘটনার তথ্য দেন। এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোন কিছুই পাননি। তবে এর আগে কক্সবাজার সদর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় রমজান আলী নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ। ঘটনাটি কি ঘটে ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply