সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়া ক্যাম্পে ডাকাতি প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা গ্রেফতার

উখিয়া ক্যাম্পে ডাকাতি প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা গ্রেফতার

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।
আটকরা হলো- ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-বি/ই-৫ এর ইয়াছিনের ছেলে মো. সেলিম (২৩), ক্যাম্প-৪ ব্লক ডি-১৫ এর আহমদ মিয়ার ছেলে হামিদ হোসেন (৩৩), একই ক্যাম্পের ব্লক-বি/২৩ এর মৃত মোহাম্মদ মিয়ার ছেলে জিয়াউর রহমান (২১), ক্যাম্প-১-ওয়েস্ট, ব্লক ১/বি এর কালা মিয়ার ছেলে জানে আলম (২২), ক্যাম্প- ১৭ ব্লক বি/১০৩ এর জিয়াউর রহমানের ছেলে জাবেদ হোসেন (২৩), ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-এ /১০ এর বাঁচা মিয়ার ছেলে মো. কাসেম (২৩)।
শুক্রবার (১০ জুন) রাত আড়াইটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ক্যাম্প ২/ওয়েস্ট, সাব-ব্লক-বি/ই এর সামনে হতে তাদের আটক করা হয়েছে।
১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, শুক্রবার রাতে বেশ ক’জন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া রাজাপালং ইউনিয়নের ক্যাম্প ২/ওয়েস্ট, সাব-ব্লক-বি/ই এর সামনে হতে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়।
এদিকে, আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM