সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরের পিএমখালীর মোরশেদ হত্যা মামলা, আটক-১

কক্সবাজার সদরের পিএমখালীর মোরশেদ হত্যা মামলা, আটক-১

ইউসুফ সিকদার।।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চাঞ্চল্যকর মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলী হত্যাকান্ডের আসামী খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত খোরশেদ আলম (৩০) পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত ফোরকান আহম্মদের পুত্র। ওই মামলার ১৬ নম্বর আসামী।
বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১২ টার  দিকে টেকনাফের সাবরাং এলাকায় র‌্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ইতিপূর্বেও উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আরো চারজন আসামীকে গ্রেফতার করেছিল র‌্যাব-১৫।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, রমজানে ইফতারের আগে পিএমখালীতে পানি সেচ প্রকল্পের বিরোধকে কেন্দ্র করে মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলি (৩৮) কে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত মোরশেদ আলী পিএমখালী মাইজপাড়ার মৃত মাওলানা ওমর ফারুকের পুত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM