সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ার ওসির উপর হামলাকারী শাহ আলম ও তার সহযোগী ইয়াবাসহ আটক

পেকুয়ার ওসির উপর হামলাকারী শাহ আলম ও তার সহযোগী ইয়াবাসহ আটক

মুহাম্মদ গিয়াস।।

কক্সবাজারের পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের উপর হামলাকারী মাদক কারবারী শাহ আলম ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১০জুন) ভোরে পেকুয়া থানাধীন মগনামা ফুলতলা এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পেকুয়া থানার এস আই মিন্নত আলীর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স টানা ১৮ ঘন্টার চেষ্টায় মগনামা ফুলতলা এলাকা থেকে ১ ও ২ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) মামলার ৩ নং আসামীকে আটক করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, দ্রুত সময়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের উপর হামলাকারীদের গ্রেফতার করায় পেকুয়া থানা পুলিশকে ধন্যবাদ জানান পেকুয়ার সর্বস্থরের জনতা।

উল্লেখ্য, বুধবার রাত ১০ টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুতাচুরা নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM