সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা, ৩৫ জনের বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা, ৩৫ জনের বিরুদ্ধে মামলা

বেলাল আজাদ।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্ত্রী সনজিদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনকে এজাহার নামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) উখিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, উখিয়া ক্যাম্প-১৮ এ দুষ্কৃতকারীদের হামলায় নিহত বি ব্লক এর মাঝি আজিম উদ্দিন হত্যা কান্ডের ঘটনায় তার স্ত্রী সনজিদা (৩৬) বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫২। মামলায় ১৫ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আরো ১৫/২০ জন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ময়না তদন্ত শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ও ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গতঃ বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-বি এর সাব-ব্লক-এম/৯ এ ব্লক মাঝিরা রাতের বেলায় ভলান্টিয়ারদের ডিউটি বন্টনের সময় ২০-২৫ জন দুষ্কৃতকারী অতর্কিত ভাবে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালায়। হামলায় রোহিঙ্গা মাঝি আজিমউদ্দিন, সাব মাঝি সৈয়দ করিম এবং রহিমুল্লাহ গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিমউদ্দিন মারা যান। ঘটনার পরপরই সন্ত্রাসীরা ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM