সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ জনের মাঝে চেক বিতরন

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ জনের মাঝে চেক বিতরন

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার উত্তর বনবিভাগের পাহাড়ি এলাকায় বিভিন্ন সময় তান্ডব চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতিসাধণ করে বন্যহাতির দল। এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বন বিভাগ কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জ অফিসে বন্যহাতির আক্রমণে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্ত ২১ জন পরিবারের সদস্যদের হাতে শনিবার ( ১১ জুন) দুপুরে পৃথক ক্ষতিপূরণের ৭ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার সভাপতিত্বে ও ফাঁসিয়া খালী রেঞ্জ অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস বলেন, পাহাড়ে আবাস্থল ও করিডোর নষ্ট হওয়ায় বন্যহাতিগুলো লোকালয়ে নেমে পড়ছে। তাই দুর্গম এলাকায় বসবাসকারীদেরকে জান মালের নিরাপত্তার স্বার্থে বেশি বেশি সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বন্য প্রাণীরাও যাতে নিরাপদে বসবাস করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
ভবিষ্যতে বন্যপ্রাণী মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম, চট্টগ্রাম ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোছাইন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল নিরুপণ কমিটির আহবায়ক জেপি দেওয়ান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন, বন এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং নেকম এনজিও‘র প্রতিনিধিগণ।

এরআগে বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের দিনব্যপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস ফাসিয়াখালী বনবিটে সুফল প্রকল্পের আওতায় ২০২১-২০২২ আর্থিক সনে সৃজিত এনরিচমেন্ট বাগান পরিদর্শন করেন এবং সেখানে একটি বট গাছের চারা রোপন করেন বৃক্ষরোপন অভিযানে সামিল হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM