সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যা, আটক-৩

উখিয়ায় রোহিঙ্গা মাঝি হত্যা, আটক-৩

 

বেলাল আজাদ।।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে আজিম উদ্দিন মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শনিবার (১১ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে এজাহারের ৪নং আসামী ক্যাম্প-১৯ এর এ-৮ ব্লকের মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), ৫নং আসামী ক্যাম্প-১৬ এর ডি-৬ ব্লকের আব্দুল হাকিমের ছেলে মো. জাবের ও ৬নং আসামী ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আবুল কাসিমের ছেলে মো. ইলিয়াছ (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM