সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
মোহাম্মদ ইলিয়াছ।।
চকরিয়ায় মিনিট্রাক ও যাত্রীবাহী পিকআপের মধ্যে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
নিহত মোহাম্মদ নোমান (২০) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্য কৈয়ারবিল এলাকার শাহাব উদ্দিনের ছেলে। তবে নিহত ও আহতরা সকলেই পিকআপের যাত্রী।
সোমবার সকাল পৌণে ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মোর্শেদুল আলম ভূঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় চট্টগ্রামমুখি গ্যাস সিলিন্ডার ভর্তি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন পিকআপ চালকসহ ৪ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পিকআপ চালককের অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। মিনিট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
Leave a Reply