বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ হোসেন নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামী মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ আদেশ দিয়েছেন। মামলায় মোট সাত জন সাক্ষ্য দিয়েছেন।
Leave a Reply