মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারের কলাতলীস্থ সুগন্ধা পয়েন্ট এলাকায় পিডব্লিউডি গেস্ট হাউসে ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব-১৫। যেখান থেকে ১৩ লক্ষাধিক টাকা সহ ৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামী ১। আলমগীর হোসেন (৩৯), পিতা- মোক্তার আহাম্মদ সওদাগর, মাতা-মোসলেমা খাতুন, সাং-ফিসারীপাড়া বিমানবন্দর গেইটের সামনে ০২নং পৌরওয়ার্ড, ২। শামীম আহাম্মেদ (৪৬), পিতামৃত- মোজাফ্ফর আহাম্মদ, মাতা- আঙ্গুরা বেগম, সাং-পৌরসভা ০২নং ওয়ার্ড নতুন বাহারছড়া, ৩। কাজী রাসেল আহাম্মদ (৩৬), পিতা- মৃত কাজী তোফায়েল আহাম্মদ, মাতা- রেজিয়া বেগম, সাং- সৈকতপাড়া ১২নং পৌরওয়ার্ড, ৪। মোহাম্মদ নূর (৩৮), পিতামৃত- নজির হোসেন, মাতামৃত- আছিয়া খাতুন, সাং-সৈকত পাড়া ১২নং পৌরওয়ার্ড, সর্ব থানা-সদর, ৫। কামাল উদ্দিন(৩০), পিতা- শফি আলম, মাত-সমরাজ খাতুন, সাং-জালিয়া পালং ০২নং ওয়ার্ড, ৬। নবী সুলতান (৪৮), পিতা- মোঃ জাকারিয়া, মাতা-মৃত খতিজা বেগম, সাং- রাজাপালং ০২নং ওয়ার্ড, এসআর প্লাজা,৭। কবির আহাম্মেদ (৪৭), পিতা- মোহাম্মদ হোসেন, মাতা-সখিনা খাতুন, সাং-রাজাপালং, ০৩নং ওয়ার্ড, সর্ব থানা-উখিয়া, সর্ব জেলা- কক্সবাজার, ৮। রবিউল হোসেন (৩৫), পিতা-কামাল উদ্দিন, মাতা-জাহানারা বেগম, সাং-কলাউজান, ০৪নং ওয়ার্ড, খলিল সিকদারের বাড়ি, থানা- লোহাগাড়া, জেলা- চট্রগ্রাম।
সোমবার (১৩জুন) রাত ৮ টার দিকে কলাতলীস্থ সুগন্ধা পয়েন্ট এলাকায় পিডব্লিউডি গেস্ট হাউস জোন এলাকায় আল-ফাতাহ্ রির্সোট এর ৫ম তলা সি-৫ রুমের ভিতর জুয়া খেলার বোর্ড থেকে তাদের আটক করা হয়েছে।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, হোটেল মোটেল জোনের একটি ফ্ল্যাটে ক্যাসিনো বোর্ড দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকা সহ ৮ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply