সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সেলিম চৌধুরী।।
কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৪ বোতল বিদেশি মদ ও ২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটক মো.আইয়ুব (৩৬) কক্সবাজারের উখিয়া থানাধীন রাজাপালং ইউপির বটতলী এলাকার মৃত ফারুখের ছেলে।
১২ জুন রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজারের সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে ১৪ জুন বিকালে র্যাব প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।
র্যাব-১৫ জানায়, ১২ জুন র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন বাস টার্মিনাল এলাকার কক্সবাজার- চট্টগ্রামগামী মহাসড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত সাড়ে ১১ টায় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টা করে। এসময় মোঃ আইয়ুব (৩৬) নামে একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪ বোতল বিদেশি মদ ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply