সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় জনশুমারি ও গৃহ গণনার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের হামলায় নিরীহ লোক আহত!

পেকুয়ায় জনশুমারি ও গৃহ গণনার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের হামলায় নিরীহ লোক আহত!

 

গিয়াস উদ্দিন।।

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পরিসংখ্যান অফিস কর্তৃক জনশুমারি ও গৃহ গণনার জন্য দায়িত্বপ্রাপ্ত এক সুপারভাইজারের আকস্মিক হামলায় গ্রামের এক নিরীহ লোক গুরুতর আহত হয়েছে। আহতকে স্থানীয় গ্রামবাসী কর্তৃক উদ্ধারপূর্বক পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের নাম মো: নাজেম উদ্দিন (৪২)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের সরকারী ঘোনা গ্রামের বজল আহমদের পুত্র।

মঙ্গলবার (১৪ জুন) রাত ৯টার দিকে সাবেক গুলদি স্টেশনের মৌলভী হোছাইনের দোকানে।

আহতের পরিবার ও স্থানীয় গ্রামবাসীদের সুত্রে জানা গেছে, পেকুয়া উপজেলা পরিসংখ্যান অফিস কর্তৃক পেকুয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের সাবেক গুলদি ও সরকারী ঘোনার গ্রামের আংশিক এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত সুপার ভাইজার মোহাম্মদ হোছাইন নুরী ঘটনার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে অতর্কিতভাবে ওই গ্রামের নাজেম উদ্দিনকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীর কবল থেকে নিরীহ নাজেম উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে।

হামলায় আহত নাজেম উদ্দিন জানান, জনশুমারির দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার হোছাইন নুরী অন্যায় ভাবে তার ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে এ প্রতিবেদক কে জানান।

 

পেকুয়া উপজেলা পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। যদি অপরাধ প্রমাণ হয় ওই সুপারভাইজারকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে। কোন নাগরিকের উপর অন্যায়ভাবে হামলা কোনভাবেই কাম্য নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM