কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সাবরাং শিলবনিয়া পাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২হাজার পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
আটক আমিনা খাতুন (৪০) টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার মৃত এজাহার মিয়ার স্ত্রী।
বুধবার (১৫জুন) ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাবরাং শিলবনিয়া পাড়াস্থ একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, ১৫জুন ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং শিলবনিয়া পাড়াস্থ আব্দুল হাকিম আলীর ভাড়া বাসায় সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপের মৃত এজাহার মিয়ার স্ত্রী আমিনা খাতুন (৪০)কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ নারী আটকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply