সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

চকরিয়ায় ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

 

মোহাম্মদ ইলিয়াছ।।

কক্সবাজারের চকরিয়াতে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। চকরিয়া উপজেলার ডুলাহাজারা আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন পুকুরে এই সাতার প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

বুধবার (১৫জুন) সকালে ডুলাহাজারা আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সুত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা আরবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন পুকুরে এই সাতার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে ৫৪ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছে। এর আগে এই উপলক্ষে মাদ্রাসা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডুলাহাজারা আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডুলাহাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী। এতে প্রশিক্ষক হিসেবে আছেন আবুল কাশেম।

এদিকে, দীর্ঘ বছর পর সাঁতার প্রশিক্ষনে অংশ নিতে পেরে দারুন উচ্ছসিত স্থানীয় যুবক ও প্রশিক্ষণার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM