সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
এপিবিএন-রোহিঙ্গা সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিঃ ৪৯১ রাউন্ড গুলিসহ এ্যাসল্ট রাইফেল উদ্ধার

এপিবিএন-রোহিঙ্গা সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিঃ ৪৯১ রাউন্ড গুলিসহ এ্যাসল্ট রাইফেল উদ্ধার

 

বেলাল আজাদ।।

কক্সবাজারের উখিয়া ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে গিয়ে ৮ এপিবিএন পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে ঘন্টাব্যাপি গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর এপিবিএন পুলিশের সাড়াশি অভিযানে একটি আমেরিকার তৈরি অটোমেটিক রাইফেল এবং ৪৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনি জানান, উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় এপিবিএন পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এভাবে দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী গোলাগুলি হয়। এক পর্যায়ে তল্লাশি অভিযান শুরু হলে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি অটোমেটিক এসল্ট রাইফেল (COLT, USA) এবং ৪৯১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM