সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ ইলিয়াছ।।

কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

নিহত মো. ফরহাদ (২৫) চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোচপাড়ার মো. নুরুল আলমের ছেলে ও পেশায় রেস্টুরেন্ট ব্যবসায়ী। চকরিয়া পৌর বাসটার্মিনালে তার একটি রেস্টুরেন্ট রয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

চকরিয়া মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ভুঁইয়া বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের কাঁচাবাজার রাস্তার মাথায় সড়কের পাশে মোটরসাইকেলে বসা ছিলেন মো. ফরহাদ। এ সময় কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক মোটর সাইকেলসহ ফরহাদকে ধাক্কা দেয়। সেখান থেকে আহত ফরহাদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফরহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM