সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া থেকে ৬টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি সহ মোক্তার হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
আটক মোক্তার হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়ার হাজী নুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৬জুন) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া সাকিনস্থ নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৫ আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া সাকিনস্থ নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি ওয়ানশুটারগান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি থ্রি কোয়াটারগান। এছাড়া ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক জানান, আটক মোক্তার হোসেন যে সন্ত্রাসীদের হাতে অস্ত্র বিক্রি করতো তাদেরও তথ্য পাওয়া গেছে। তাদেরও ধরতে অভিযান চলছে। আটকের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply