সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ইব্রাহিম খলিল।।
কক্সবাজার পৌরসভাধীন পাহাড়তলী এলাকায় র্যাব-১৫ এর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে।
আটক আবুল কালাম প্রকাশ বাবুল (৩৭)
কক্সবাজার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের
দক্ষিণ পাহাড়তলীস্থ ইসলামপুর এলাকার মোঃ ইসমাইলের ছেলে।
১৪ জুন ভোর সাড়ে ৫ টায় পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকার আবুল কালাম প্রকাশ বাবুল এর বসত ঘরের ভিতর এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১৪ জুন ভোর সাড়ে ৫ টায় তার বসতঘরে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির বসতঘরের খাটের তোষকের নিচ হতে ১টি ওয়ানশুটারগান, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১৫ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply