সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার শহরের বাঁকখালী নদী দখল ও প্যারাবন ধ্বংসের ঘটনায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও বর্তমান সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে মোট ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুন) রাতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন- মহেশখালীর চরপাড়ার মৃত জালাল আহমেদের পুত্র মোঃ ইউসুফ, কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মাহবুবুল আলম মুকুল এর পুত্র ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, বদরমোকাম এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, মহেশখালী কুতুবজোমের মেহেদিয়াপাড়ার মৌলভী কবির আহমদের পুত্র রুকন উদ্দিন, নেত্রকোনার মৌগাতি চচুয়ার মারাদিঘীর ইদ্দিকুর রহমানের পুত্র ওমর ফারুক, কক্সবাজার পৌরসভার নুরপাড়ার মুবিনুল ইসলামের পুত্র তায়েফ আহমেদ ও তাইসাদ সাব্বির, গাড়ির মাঠ এলাকার টিপু, ইকরা রিয়েল এস্টেট হাউজিং এর মালিক আমিনুল ইসলাম আমান, খুরুশকুল মনুপাড়ার মোহাম্মদ সেলিম প্রকাশ বার্মাইয়া সেলিম, কক্সবাজার শহরের হোটেল তাজশেবার মৃত হাজি জমির হোসেনের পুত্র মাহবুবুর রহমান, নুরুল ইসলামের পুত্র জিসান উদ্দিন, রুমালিয়ারছড়ার আবদুল মোনাফের পুত্র ইসমাইল, মধ্যম বাহারছড়ার শেখ জসিমের পুত্র মোঃ রানা, লালদীঘির পাড় এলাকার মফিজুর রহমানের পুত্র ঝুমা এবং মহেশখালীর শাপলাপুরের দীনেশপুর এলাকার মোঃ নাসিমের পুত্র ইকবাল হাসান। এছাড়া, মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

কক্সবাজারের বাঁকখালী নদী দখল, ভরাট, প্যারাবনের লাখ লাখ গাছ কাটা ও স্থাপনা নির্মাণ বন্ধ করে বাঁকখালী নদী ও প্যারাবন রক্ষায় দীর্ঘদিন ধরে প্রতিবাদ সভা, বিক্ষোভ, নদী পরিদর্শন, মানববন্ধন, ১৩ দফা দাবীতে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলছে। দখলে দুই পক্ষের লোকজন জড়িত থাকলেও প্রভাবশালীদের বাদ দিয়ে শুধুমাত্র একটি পক্ষের লোকজনকে আসামি করা হয়েছে, ঘটনায় জড়িত সকলকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় নানা প্রশ্নের সৃষ্টি হবে। এছাড়া, শুধু মামলা করে দায়িত্ব শেষ করলে বাঁকখালী রক্ষা করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে দখল উচ্ছেদ করে নদী পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ‘

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, ‘মামলায় কেউ বাদ পড়ে থাকলে পরবর্তীতে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, বাঁকখালীতে পরিবেশ ধ্বংস করলে আরও মামলা দায়ের করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM