সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে ৪টি অস্ত্র উদ্ধার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে ৪টি অস্ত্র উদ্ধার

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে নুরালী পাহাড় হতে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প সংলগ্ন পাহাড় হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নুরালী পাড়া পাহাড়ে ১৬ এপিবিএন এর ৮০ জনের একটি কমান্ডো টিম ড্রোন অভিযান চালায়। এসময় পাহাড়ের গুহা থেকে ৪টি দেশীয় তৈরী অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গুলো রোহিঙ্গা ডাকাতেরা লুকিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM