সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে সড়কে ১৫ যানবাহনে ডাকাতিঃ আহত-৬

টেকনাফে সড়কে ১৫ যানবাহনে ডাকাতিঃ আহত-৬

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ (হোয়াইক্যং-শামলাপুর) সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১৫টি যানবাহনে ডাকাতি করা হয়। ডাকাত দলের হামলায় এসময় ছয়জন আহত হয়েছে।

শনিবার (১৮জুন) সকাল ৯টার দিকে হোয়াইক্যং শ্যামলাপুর সড়কের মাটির ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি মুখোশধারী ডাকাত দল। তারা ভারী অস্ত্র ও লম্বা কিরিচ নিয়ে যাত্রীবাহী অটোরিকশা, মোটর সাইকেলসহ ১৫টি যানবাহন আটকে রেখে ঘণ্টাব্যাপী ডাকাতি করে। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতদের মারধরে অটোরিকশা চালক আমিনুল ইসলামসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

ভুক্তভোগী অটোরিকশা চালক আমিনুল বলেন, দিনদুপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে আমার মোবাইল ও টাকা নিয়ে গেছে। এখানে ১০-১৫টি গাড়ি থেকে ২০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাত দলের সদস্যরা। এর মাঝে উখিয়া ক্যাম্পে যাওয়ার পথে এনজিওর গাড়িও রয়েছে। তাদের কাছ থেকেও যাবতীয় মালামাল লুট করে ওই ডাকাতদল।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। আমরা যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এই সড়কে নিয়মিত পুলিশ টহলে থাকে না। তাই বারবার ডাকাতির ঘটনা ঘটে বলে সাধারণ মানুষের অভিযোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM