সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযান, ৯ টি গরু জব্দ 

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযান, ৯ টি গরু জব্দ 

মোহাম্মদ ইলিয়াছ।।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির রাতভর অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ৯টি মিয়ানমারের গরু জব্দ করেছে বিজিবির চৌকস টিম।

শনিবার (১৮ জুন) ভোর রাতে জব্দকৃত গরুগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে রয়েছে । যা সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বিজিবি কতৃপক্ষ।

বিজিবি সুত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিক্তিতে, তাদের একটি টিম স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে অভিযানে নামে রোববার রাত ১০ টায়। এ অভিযানে রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যা চর এলাকার গহীন বন বাঘ ঘোনা পাহাড়ে গোপন সূত্রে পাওয়া খবরের ৬০ টি বা শতাধিক গরু জব্দ করতে।

অভিযানিক দলটি গহীন রাতে টর্চলাইটের আলোতে লুকোচুরি খেলাতে নামে। বিজিবি ডানে গেলে চোরাইকারবারীরা বামে চলে। আর বামে গেলে উল্টো চলে। এভাবে সর্বশেষ ভোররাত ৪ টার দিকে ৯ টি গরুর সন্ধান পেয়ে এ গুলো জব্দ করে তারা।

স্থানীয়রা জানান, বিজিবি মূলত চোরাবারবারীদের আতংক। তারা অভিযান শুরুর সাথে সাথে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। তবে তারা গরু গুলো পাহাড়ের গহীনে নিয়ে যাওয়ায় আরো ৫১ টি গরু জব্দ করতে পারেনি। শেষ পর্যন্ত ৯টি গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দ কৃত্য গরুর অনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন তিনি এ প্রতিবেদককে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র,ইয়াবা,সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু সহ সবধরনের পণ্য আটকে সীমান্তে বিজিবি তৎপরতা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM