সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দেশে ফেরার আকুতি জানিয়ে ১৯ দফা দাবীতে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত

দেশে ফেরার আকুতি জানিয়ে ১৯ দফা দাবীতে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত

 

ইমরান জাহেদ,মুহাম্মদ জুবাইর।।

দেশে ফেরার আকুতি জানিয়ে ১৯ দফা দাবী নিয়ে উখিয়া-টেকনাফের ১০টি ক্যাম্পে পৃথক পৃথক সমাবেশ করেছে রোহিঙ্গারা।সমাবেশে তাদের প্রধান স্লোগান ছিল, ‘উই ওয়ান্ট টু গো হোম, উই ওয়ান্ট টু রাইট’।

রোববার (১৯ জুন) সকাল ১০ টায় ‘গো হোম ক্যাম্পেইন’ শিরোনামে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে স্ব-উদ্যোগে এ সমাবেশ করেছেন তারা।

সুত্রে জানা গেছে, সকাল ৮ টা থেকে উখিয়ার ৯, ১৪, ১৩, ১৭, ওয়েস্ট-২, ওয়েস্ট-১, ৪, ৬, ১৮ নং রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে সমাবেশ হয়েছে। একই সাথে ক্যাম্প গুলোর পার্শ্ববর্তী ক্যাম্পের সববয়সী রোহিঙ্গারাও সেখানে অংশ নেন। ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রোহিঙ্গারা অবস্থান নিতে শুরু করে। তারা নিজেদের রোহিঙ্গা জাতির স্বীকৃতির দাবীর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবী জানান।

সমাবেশে উত্থাপিত দাবীর মধ্যে উল্লেখযোগ্য ছিল-পূর্ণ নাগরিক মর্যাদায় নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংশোধন, প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, আশিয়ান, বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও সংস্থার সম্পৃক্ততা, গ্রামে গ্রামে প্রত্যাবাসন, প্রত্যেকের নিজের ভিটেমাটি, জমি-জমা ফেরত।

উখিয়ার ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হোসাইন আহমদ বলেন, সম্মানজনক প্রক্রিয়ায় আমরা নিরাপদ প্রত্যাবাসন চাই। আমাদের আশা সমাবেশে উত্থাপিত রোহিঙ্গাদের যৌক্তিক দাবিগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব পাবে।

জাদিমুড়া শিবিরের রোহিঙ্গা আমির হোসেন বলেন, সম্মান ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে চাই। বিশ্ববাসীর কাছে এটাই আমাদের মূল দাবি। বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত তৈরি করেছে, আমরা কৃতজ্ঞ।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, রোহিঙ্গারা নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে নিজ দেশে বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে তারা। তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন ছাড়া বড় কোনো জমায়েত কিংবা বিক্ষোভ মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক ও ৮ এপিবিএন অধিনায়ক (এসপি) শিহাব কায়সার খান জানান, সমাবেশের তথ্য আমরা আগেই পেয়েছি। ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সকল প্রস্তুতি ও সতর্ক দৃষ্টি রাখা হয়। সুন্দর ও শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

এদিকে, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী’র আয়োজনে একযোগে ১০টি ক্যাম্পে এ সমাবেশ হলেও কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিটি ক্যাম্পে ৫০০ থেকে ১০০০ রোহিঙ্গা খন্ড খন্ড জমায়েত হয়ে এ সমাবেশ করে।

প্রসঙ্গতঃ একই দাবিতে ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর নেতৃত্বে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্বপ্ন দেখানো নেতা মুহিবুল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM