সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
নিহত পুলিশ কনস্টেবল হত্যার ঘাতক চালককে আটক করেছে র‌্যাব

নিহত পুলিশ কনস্টেবল হত্যার ঘাতক চালককে আটক করেছে র‌্যাব

মোহাম্মদ ইলিয়াছ।।
লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় ১৭ জুন রাতে বাস চাপায় নিহত হন পুলিশ সদস্য মারুফুল ইসলাম।
চকরিয়ার সাংবাদিকের ছেলে মারুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ী কক্সবাজারের চকরিয়ায় আসার পথে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে আইন শৃংখলা বাহিনীর নিকট সোপর্দ করে। তবে বাসের চালক সুজন দে (৩৮) ঘটনার পরপরই আত্মগোপন করে। উক্ত ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মারুফ এর মা চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় একটি মামলার দায়ের করেন, যার মামলা নং-২৩, তাং-১৮ জুন ২২ খ্রিঃ।

র‌্যাব-৭ চট্টগ্রাম, পলাতক ড্রাইভার সুজন দে (৩৮) কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী চালায়। সুজন চট্রগ্রাম জেলার রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করে আছে এমন তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাত সাড়ে ১০ টায় অভিযান পরিচালনা করে।আসামী সুজন দে (৩৮), পিতা-মৃত বিমল দে, সাং-ইয়াছিন নগর, পো-ফকির টিলা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM