সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
মুহাম্মদ জুবাইর।।
টেকনাফে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।
নিহতরা হলো, উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা(৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।
সোমবার (২০ জুন) সকাল ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ন ১৭-৭৭৫০ নম্বর ) এর সাথে উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply