সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ’র মোবাইল নম্বর ক্লোন করে দুর্বৃত্তদের চাঁদা দাবি

চকরিয়ায় ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ’র মোবাইল নম্বর ক্লোন করে দুর্বৃত্তদের চাঁদা দাবি

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ এর ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জুলাই) বিকালে এই মোবাইল নম্বর (০১৭১৫-১৪৭২৫৬) ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে একটি গ্রামীণ নাম্বার থেকে নিজেকে চকরিয়ার ইউএনও পরিচয় দিয়ে সরকারি বরাদ্দ এনে দেয়ার কথা বলে টাকা দাবি করেন। তখন বিষয়টি আমার সন্দেহ হয়। সাথে সাথে বিষয়টি ইউএনও মহোদয়কে জানাই।

পরে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মোবাইল নাম্বার ক্লোন হওয়ার কথা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করার পর আমার নাম দিয়ে কিছু দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবী করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ টাকা দাবী করলে আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, এ ব্যাপারটি ইতোমধ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডিও করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM