সোমবার, ০১ Jun ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
এম গিয়াস উদ্দিন।।
কক্সবাজারের পেকুয়ায় একটি চোরাই গরু সহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক মো.মুবিনুল ইসলাম (২১) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার নুরুল হোসেনের ছেলে।
সোমবার (২০জুন) সকালে সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার একটি বাড়ি থেকে গরু সহ তাকে হাতেনাতে আটক করে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক ফরহাদ আলী জানায়, সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার সিরাজুল হকের গোয়ালঘর থেকে রবিবার রাতে একটি গরু চুরি হয়। ভোরে পুলিশ অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে গরু সহ আটক করে। তার বিরুদ্ধে গরুর মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আটক মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply