সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ইব্রাহিম খলিল।।
কক্সবাজার শহরের বাজারঘাটাস্থ নাপিতা পুকুরে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি (১৯) নামে একজন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
নিহত মাহি কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পৌরসভার ৭নং ওয়ার্ডের পিটি স্কুল এলাকার আবদুল মালেকের ছেলে।
শুক্রবার (২৪জুন) সকাল ১১ টার দিকে নাপিতা পুকুরে ডুবে নিখোঁজের এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, সকাল ১০ টার দিকে তারা ৯ বন্ধু গোসল করতে নামে। ১১ টার দিকে পুকুর থেকে উঠে আসার পর তারা খেয়াল করেন মাহি উঠে আসেনি।
স্থানীয়রা জানায়, নিখোঁজের খবর জানাজানি হওয়ার পর মাহিকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বিচ লাইফ গার্ড কর্মীরাও অংশ নেয়। দীর্ঘ চার ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply