সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দুর্ধর্ষ ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্য আটক

দুর্ধর্ষ ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্য আটক

 

কাজল কান্তি দে।।

দুর্ধর্ষ ডাকাত চক্রের সক্রিয় ০৬ সদস্য কক্সবাজার র‌্যাব-১৫ হাতে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে।

গত ৭ জুন ২০২২ তারিখে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় ডাকাত সদস্যরা কয়েক ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকা ও কয়েকটি স্মার্টফোনসহ অন্যান্য বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

এছাড়াও গত ১৮ জুন ২০২২ তারিখে টেকনাফের শাপলাপুরে একদল সংঘবন্ধ ডাকাতচক্র রাস্তায় ব্যারিকেড দিয়ে আনুমানিক ১০-১৫ লাখ টাকা ও স্বর্ণসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে। উক্ত দুই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা টেকনাফে ভীতির সৃষ্টি করে। উক্ত ঘটনায় অজ্ঞাতদের আসামী করে টেকনাফ থানায় মামলা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, বিভিন্ন মাধ্যমে ডাকাতির ঘটনাগুলো জানতে পেরে সংশ্লিষ্ট ডাকাতদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেয়। এরই প্রেক্ষিতে র‍্যাবের আভিযানিক দল একজন ডাকাতকে সনাক্ত করতে সক্ষম হয়। আভিযানিক দল তার গতিবিধি ও কার্যকালাপ পর্যবেক্ষণ করে গত ২০ জুন বিকাল ৪ টায় কক্সবাজার জেলার সদর থানাধীন মুহুরীপাড়া কুদরতের বাগানে তাদের আস্তানা থেকে ১। মোঃসাকিল(২০), পিতা-নুরুল হক সিকদার, সাং- দক্ষিণ জানারগোনা, ০৩ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো জানায়, গ্রেফতারকৃত ডাকাত উক্ত দুটি ডাকাতির ঘটনায় নিজের সংশ্লিষ্টতার বিষয় স্বীকার করে এবং অন্যান্য ডাকাত সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়। উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত ডাকাত মোঃ সাকিলকে সাথে নিয়ে অন্য ডাকাতদের গ্রেফতারের নিমিত্তে আভিযানিক দল অভিযানে বের হয়। এরপর দীর্ঘ ১৫ ঘন্টার অভিযানে ২১ জুন সাড়ে ৯ টায় কক্সবাজার সদর ও টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকা থেকে ২। মোঃ আমানউল্লাহ (২৪),পিতা-আঃ রহিম, সাং- মাদারবনিয়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি-জালিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; ৩। মোঃ আরাফাত (২৭), পিতা-সুলতান, সাং-সাহিত্যিকাপল্লী, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার; ৪। মোঃ সাকিব হাসান (২৪), পিতা-আবু মুসা, সাং-চন্দনীমাঠ, ০৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার; ৫। মোঃ নুরুল আমীন (২৫), পিতা-আব্দুল মালেক, সাং-সাহিত্যিকাপল্লী, থানা-সদর, জেলা-কক্সবাজার; ৬। মোঃ আইয়েছ @ আজিজ (২২), পিতা-মোঃ জলিল, সাং-ছেফটখালী, ০৯ নং ওয়ার্ড, ইউপি-জালিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে।

এদিকে, গ্রেফতারকৃত আসামীদের পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM