সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
হোটেল নিসর্গের সামনে থেকে ৩.৬ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার

হোটেল নিসর্গের সামনে থেকে ৩.৬ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার

ইব্রাহিম খলিল।।

কক্সবাজার সদরের মেরিনড্রাইভ রোড়ের হোটেল নিসর্গের সামনে অভিযান চালিয়ে ৩.৬ কেজি গাঁজাসহ একজন মহিলা গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটক হাসিনা বেগম (৩০) মহেশখালীর কুমারপাড়ার ৪নং ওয়ার্ডের শামসুল আলমের স্ত্রী এবং মৃত আলী আহম্মেদের মেয়ে। বর্তমানে শহরের লাইট হাউজ পাড়ার ছত্তারঘোনা এলাকায় শামসুর ঘর প্রকাশ ছইক্কার ঘরে বসবাস করে।

শুক্রবার (২৪ জুন) বিকাল সাড়ে ৪টায় হোটেল নিসর্গের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে,

গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন হোটেল নিসর্গের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রি/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে
এক মাদক ব্যবসায়ী। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ২৪ জুন সাড়ে ৪ টায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে আসামী হাসিনা বেগম (৩০) কে আটক করে। ধৃত আসামীর সাথে থাকা ব্যানেটি ব্যাগ ও শপিং ব্যাগ তল্লাশী করে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM