সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
লিংকরোড়ে নালা বন্ধ করেই তোলা হচ্ছে বহুতল ভবন

লিংকরোড়ে নালা বন্ধ করেই তোলা হচ্ছে বহুতল ভবন

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড বনফুল এর পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালা দখল করে বহুতল মার্কেট নির্মাণ নির্মাণ চলছে। এতে করে অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নালা বন্ধ করে স্থাপনা নির্মাণ হলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী জানান, লিংক রোড স্টেশনে বনফুল এর পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালাটি দখল করে গত এক মাস ধরে স্থাপনা নির্মাণ করছেন উত্তর মহুরিপাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র জাফর আলম। তিনি সেখানে সরকারি জমিতে স্থিত নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন। এরপাশে নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন গফুর সওদাগর নামের আরেক ব্যক্তি। নালা দখল করে গত কয়েক মাস ধরে সরকারি জমিতে ভরাট ও স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।

মহুরি পাড়ার সিরাজুল ইসলামের পুত্র জকরিয়া জানান, নালা ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে পানি চলাচল বাঁধাগ্রস্ত হওয়ায় পুরো এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। একই সাথে ওই এলাকার অর্ধশত পরিবার পানিবন্ধি হয়ে পড়ছে। এবিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোন কাজ হচ্ছে না।

এবিষয়ে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, নালা দখল করে নালার উপর বহুতল ভবন নির্মাণ চলছে। একই সাথে ভরাট করে নালা ছোট করে ফেলা হয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা পানিতে প্লাবিত হবে। এটি পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট মহলে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত নালার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নালা দখলমুক্ত করার দাবি জানান।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার বলেন, ‘সরকারি জমিতে নালা দখল করে স্থাপনা নির্মিত হচ্ছে। সেখানে ভরাটও চলছে। এছাড়া উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করা হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, নালা দখলের বিষয়টি আমার নজরে এসেছে। এটি দ্রুত উচ্ছেদ করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদও এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM