সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন, কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজন

স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন, কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজন

 

বিশেষ প্রতিবেদক।।

জাতির গর্ব ও অর্থনৈতিক সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে সকল জেলার ন্যায় কক্সবাজারেও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে। ঐতিহাসিক এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সরাসরি উপভোগ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুন) সকাল ৮ টা থেকে শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি মাঠ) অনুষ্ঠানের আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

ইতোমধ্যে অনুষ্ঠান সফল করতে প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষকে দাওয়াত করেছে কক্সবাজার জেলা প্রশাসন। প্রশাসনের দেওয়া দাওয়াত পত্রে সকাল ৯ টায় অতিথিদের আসন গ্রহণ করতে বলা হয়েছে। সকাল ১০.০৫ টায় পদ্মা সেতু উদ্বোধনী উদ্‌যাপনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি সভাপতির বক্তব্য রাখবেন। এতে সকাল ১০:০০ টায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে এবং সকাল ১০:১০ টায় থিম সং পরিবেশন হবে। এছাড়া, সকাল ১০:১৫ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথির ভাষণ দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষণ শেষে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উম্মোচন ও মোনাজাত করা হবে। এছাড়া, প্রধানমন্ত্রীর পদ্মা সেতু’র উপর দিয়ে জাজিরা প্রান্তে গমন এবং উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাত করা হবে।

সন্ধ্যা ৭ টায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের স্থানীয় শিল্পীদের পাশাপাশি স্বনামধন্য ‘শিল্পী মেহরিন’ গান পরিবেশ করবেন।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাস্তা ও শহীদ দৌলত ময়দানে প্যান্ডেল করা হয়েছে এবং বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

অন্যদিকে, কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান উপভোগ করতে সকাল ৯ টা থেকে পাবলিক লাইব্রেরির মাঠে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM