সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ‘ওয়ারিশ সনদ’ জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়ায় ‘ওয়ারিশ সনদ’ জালিয়াতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কাইসার সিকদার।।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে উত্তর ধুরুং ইউপি’র চেয়ারম্যান আবদুল হালিমকে ১নং আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামীরা হলেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছাবের আহমদ, মোঃ রোবেল, নেজাম উদ্দিন ও আবদুল মান্নান।

২৬ জুন (রবিবার) কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাঈদীন নাঁহীর আদালতে এ মামলা দায়ের করা হয়।

বাদীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর ধূরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড জইজ্যার পাড়া এলাকার মরহুম গুরা চাঁনের পুত্র মরহুম আবদুল কাদেরের ১৪ জন ওয়ারিশ। তাদের মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগী শাহজাহান বাদী হয়ে কক্সবাজার জেলা ম্যজিষ্ট্রেট আদালতে পৃথক দু’টি এম,আর মামলা যথাক্রমে এমআর ৭৪৯/২০২০ইং এবং এমআর ৯৯৫/২০২২ইং দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলা দু’টি কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত স্বাপেক্ষে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মামলা তদন্তের জন্য ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে উপজেলা ভূমি অফিসে হাজির হতে নোটিশ পাঠানো হয়।

এদিকে, গত ৯ জুন মরহুম আবদুল কাদেরের ১৪ জন ওয়ারিশের মধ্যে ১০ জন ওয়ারিশকে বাদ দিয়ে শুধুমাত্র ৪ জনকে ওয়ারিশ দেখিয়ে একটি ‘ওয়ারিশ সনদ’ প্রদান করেন চেয়ারম্যান আবদুল হালিম। সেই ‘ওয়ারিশ সনদ’ এর উপর ভিত্তি করে এম,আর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভুক্তভোগী শাহাজান জানান, বিষয়টি জানতে পেরে গত ১৪ জুন ইউনিয়ন পরিষদে গেলে তাকে ১৪ জন ওয়ারিশের নাম উল্লেখ করে আরো একটি ‘ওয়ারিশ সনদ’ প্রদান করেন চেয়ারম্যান। এসময় আগের দেয়া ‘ওয়ারিশ সনদ’ এর বিষয়ে কোন আইনি ব্যবস্থা নিলে বিভিন্নভাবে হয়রানি করবেন বলেও শাসিয়ে দেন চেয়ারম্যান। মামলা বাদী আরো জানান, মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করেছেন।

এ বিষয়ে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম বলেন, স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছাবের আহমদ এর সনাক্ত মতে আমি ওয়ারিশ সনদে দস্তখত প্রদান করেছি। পরে জানতে পারি মিথ্যা তথ্য দিয়ে পূর্বের ওয়ারিশ সনদটি নেয়া হয়েছে।

এদিকে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে ওয়ারিশ সনদ নিয়ে থাকলে সেটি আপনা-আপনি বাতিল হয়ে যাবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM